#শুকনো_বকুলের_মালা_গাঁথিব
#নীহারিকা_নুর
#পর্ব_৯
দুপুর গড়িয়ে যখন বিকেল হলো কিন্তু নুরকে বাসায় পেলনা তখন খালিদা বেগমের মাথাায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মন বারবার বলছিল যে কোনো অঘটন নিশ্চয়ই ঘটেছে। তিনি খুব ভালো করেই জানেন নুর কেমন মেয়ে। নুর যে এত দেরী করে বাসায় আসেনা কখনো সেটাও জানে। তবে কি নুর বাসার অবস্থা সম্পর্কে টের পেল। ওর অজান্তে বিয়ে দিচ্ছি বলে কি ইচ্ছে করে বাসায় ফিরছে না। নুরের যে কি হয়েছে তিনি হিসেব মিলাতে পারছেন না। তিনি তাড়াতাড়ি করে স্বামীর রুমে গেলেন। গিয়ে রায়হান কে বললেন একটু নুর এর ভার্সিটি তে গিয়ে খোজ নিতে। রায়হান সাহেব ও তেড়ামি করে বলেন যে তিনি যেতে পারবেন না। রায়হান সাহেব এর এমন তেড়ামি করা কথায় মাথায় যেন ধপধপ আগুন জ্বলছে। তবুও নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বললেন
– যাও না একটু দেখ গিয়ে। মেয়েটা একা একা কোথায় যাবে।
নিজের স্ত্রী এত বছরের বিশ্বাস ভঙ্গ করে এখনো কত সুন্দর নাটক চালিয়ে যাচ্ছে তা দেখে অবাক না হয়ে পারে না রায়হান সিকদার। তবুও এই মুহুর্তে চুপ করে থাকতে হচ্ছে তাকে। তাই তিনি স্ত্রীকে আরেকটু চিন্তায় ফেলানোর জন্য বলেই দিলেন
– দেখ তোমার কুমতলব বুজতে পেরে নুর আবার কারো সাথে পালিয়ে গেল না তো।
– কিহহহহহ ( চিল্লিয়ে)
– চেঁচাচ্ছ কেন। বাড়ি ভর্তি মানুষ তার মধ্যে এভাবে চেচানোটা কী ঠিক বলো।
খালিদা বেগম বুজতে পারলেন না তার এখন কি করা উচিত। তিনি দৌড়ে আলমারির কাছে গেলেন। সেখানে থাকা ফাইলগুলো নেড়েচেড়ে দেখলেন। তখন মনে হলো খোজার গতি দ্বিগুণ হয়ে গেল। সব গুলো ফাইল আবার উল্টে পাল্টে দেখলেন। ফাইলগুলো ফেললেন বিছানার উপর। দৌড়ে গিয়ে রুমের দরজা আটকালেন। বাসা ভর্তি মেহমান। কে কখন চলে আসে বলা যায় না। এবার এসে আলমারিতে থাকা শাড়ীগুলো সব নিচে নামাতে লাগলেন। কিন্তু কাঙ্খিত জিনিসটা খুজে পেলেন না। ব্যাস্ত হাতে আবার সব কিছু উঠিয়ে আলমারিতে রাখলেন। রায়হান এতক্ষণ শান্ত চাহনিতে তাকিয়ে তাকিয়ে সবটা অবলোকন করলেন। তার দৃষ্টির নড়চড় নেই। যেন সবকিছু স্বাভাবিক এগুলো যেন হওয়ারই ছিল।
সব তুলে রেখে খালিদা দৌড়ে এসে রায়হান সাহেব এর পাশে বসলেন। রায়হান সাহেব শান্ত ভঙ্গিতেই বললেন
– কি হয়েছে এত তাড়াহুড়ো করছ কেন?
– দেখছ যা ভেবেছিলাম তাই। তেমার ভাতিজি চুরি করে পালিয়েছে।
– ছি খালিদা এরকম একটা ওয়ার্ড বলতে তোমার মুখে বাদল না। এই তুমি নাকি ওকে মায়ের স্নেহ দেও।
– দিতেই তো চেয়েছিলাম কিন্তু এক গাছের ছাল অন্য গাছে কোন দিন লাগে না জানো না। সে তো ঠিকই পালিয়েছে তাও আমার ফাইল নিয়ে পালিয়েছে।
– এইত আসল কথা বেরিয়েছে। এক গাছের আবরণ অন্য গাছে কখনোই লাগবে না। কিন্তু তুমি কিসের ফাইল এর কথা বললে তুমি খালিদা?
খালিদা বেগম এবার চুপ হয়ে যায়। মনে মনে নিজেকেই কয়েকদফা কথা শুনিয়ে দেয়। বেকার মতো কথা বলার জন্য। এরপর কথা ঘুরাতে বলে
– যাও গিয়ে দেখ মেয়েটা কোথায়।
রায়হান সাহেব ঠিকই বুজে যায় খালিদা কিছু লুকাচ্ছে তবুও কথা না বলে চুপচাপ বেরিয়ে যায়।
সেই থেকে একটা থমথমে পরিবেশ হয়ে রয়েছে। নবনী আর রায়হান সিকদার যেন অনেক কষ্ট পেয়েছেন এমন একটা ভাব ধরে আছেন। তবে খালিদা বেগমের চোখ থেকে রীতিমতো পানি পড়ছে। প্রতিবেশিরা বলাবলি করছে
– নুর মেয়েটার কপাল খারাপ। নয়ত এমন একটা চাচ�
